পটুয়াখালীতে শিশুদের আশংকা জনক হারে বেড়েছে হাম

0
পটুয়াখালীতে শিশুদের আশংকা জনক হারে বেড়েছে হাম

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে আশঙ্কা জনক বেড়েছে হাম আক্রান্ত শিশুরা। তবে পিছিয়ে নেই বৃদ্ধ লোকের সংখ্যাও।

স্থানীয় হাসপাতাল সূত্রে জানাগেছে, জেলার ৮ উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে জ্বর, শরীরে লালচে দাগ এবং কাশির উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১০৪টি শিশু চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও ৮৬টি শিশু।

সূত্র জানায়, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালেই এ পর্যন্ত ৮৬টি শিশু চিকিৎসা নিয়েছে, যাদের মধ্যে বর্তমানে ৪৩টি শিশু চিকিৎসাধীন রয়েছে। রয়েছে বৃদ্ধারা জেলার ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে।

এদের মধ্যে ৩৯টি শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল, যার মধ্যে ৪টি শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত ৪৪টি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরলেও প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে আসছে।

আক্রান্তের তুলনায় জেলার হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা অত্যন্ত নগণ্য। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র ২০টি এবং পুরো জেলায় সব মিলিয়ে হামের রোগীদের জন্য মাত্র ৫৪টি বেড বরাদ্দ রয়েছে। শয্যা সংকটের কারণে বাধ্য হয়ে অনেক শিশুকে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন জানান, হাসপাতালে ২৫০ শয্যার বিপরীতে বর্তমানে ৬০০ থেকে ৭০০ জন রোগী ভর্তি থাকছে। অবকাঠামো, জনবল এবং ওষুধের বরাদ্দ সংকটের কারণে হিমশিম খেতে হচ্ছে। তবে হামের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রয়েছে এবং ডাক্তার-নার্সসহ সংশ্লিষ্ট সকলে পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত আছেন।