জয়নাল আবেদীন: রংপুর সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় হাম-রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ৯টায় নগর ভবন স্বাস্থ্যকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিশুদের সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে মোট ২৮০টি টিকাদান কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ এপ্রিল থেকে বিশ মে এই সময়ে ১৪ কর্মদিবসে এ কার্যক্রম চলবে। প্রতিদিন ৩৮টি টিম মাঠে কাজ করছে এবং মোট ৭৮ হাজার ৬শ২৮ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এসময় তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন টিকা গ্রহণের পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে আতঙ্কিত না হয়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে দ্রুত যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সিটি‘র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: কামরুজ্জামান এবনে তাজ,ডা: পলাশসহ অন্যান্য সিটির কর্মকর্তা।
এদিকে রংপুর বিভাগীয় পর্যায়ে এই ক্যাম্পেইন এর উদ্ধোধন করেন বিভিাগীয় কমিশনার শহিদুল ইসলাম। নগরীর রবার্টসনগঞ্জ ঈদগা মাঠে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল হক এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ। এছাড়াও রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নে জেলার ক্যাম্পেইন উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: সাহিনা হক।

