শাহজাদপুরে জামিরতা ভিশন সেন্টার উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

0
শাহজাদপুরে জামিরতা ভিশন সেন্টার উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী পোরজনা ইউনিয়নে প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র “জামিরতা ভিশন সেন্টার” এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই ) সকাল ১১ টায় জামিরতা ভিশন সেন্টার সংলগ্ন স্থানে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামিরতা ভিশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন ও ও অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা: মুনীর আহমেদ । অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন অরবিস এর এসোসিয়েট ডিরেক্টর ইকবাল হোসেন । এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিমন্ত্রীর সহধর্মিনী স্থপতি ফাহমিদা মুহিত, উপজেলা স্বাস্থ্য ও প. প.কর্মকর্তা ডাঃ মাসুদ রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত ও প্রযুক্তিনির্ভর চক্ষু সেবা পৌঁছে দিছে জামিরতা ভিশন সেন্টার চালু করা হয়েছে। তিনি আরো বলেন প্রত্যন্ত অঞ্চলে যাত্রা শুরু করা এই ভিশন সেন্টারের মাধ্যমে এখানে বসেই রোগীরা বিদেশের ডাক্তারের চিকিৎসা পাবেন। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগীদের এই হাসপাতালের মাধ্যমেই উন্নত দেশের চিকিৎসকদের মাধ্যমে সেবা দেওয়া হবে। জামিরতা ভিশন সেন্টারটি প্রফেসর এমএ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটাল পরিচালনা করবে।