বাংলাদেশ ডেস্ক: গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় ৪০ ইসরাইলি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো অন্তত ৭৫০ জন। ইসরাইল সরকার এ তথ্য জানিয়েছে।
এর আগে ইসরাইলের জরুরি সেবাসমূহ জানিয়েছিল, মৃতের সংখ্যা ২২।
পূর্ব জেরুসালেম থেকে আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
শনিবার সীমান্ত অতিক্রম করে ইসরাইলে হামলা শুরু করে হামাস।
সূত্র : আলজাজিরা

