তাজিকিস্তানের পরিত্যাক্ত ইউরেনিয়াম সাইটে পুনর্বাসন কাজ শুরু করেছে রসাটম

0
তাজিকিস্তানের পরিত্যাক্ত ইউরেনিয়াম সাইটে পুনর্বাসন কাজ শুরু করেছে রসাটম

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার রসাটম স্টেট কর্পোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান ‘সেন্ট্রাল ডিজাইন অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট’-তাজিকিস্তানের তবোশায় পরিত্যাক্ত ৩ নম্বর ইউরেনিয়াম ওয়ার্কশপ সাইটের পুনর্বাসন কাজ শুরু করেছে। রসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

ইউরেনিয়াম খনন এবং আকরিক উৎপাদনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্বাসনে রাশিয়া ও তাজিকিস্তানের মধ্যকার আন্তঃসরকারি চুক্তির আওতায় এই কাজটি পরিচালিত হচ্ছে। এই পুনর্বাসন কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো পরিবেশগত পরিস্থিতির উন্নতি করা এবং ভবিষ্যতে এলাকাটি নিরাপদে ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলা। আদরাসমান গ্রামের তবোশার সাইটের বর্জ্য সংরক্ষাণাগার ৩ নম্বর ওয়ার্কশপ সংক্রান্ত নথিপত্রগুলো সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পেয়েছে।

সেন্ট্রাল ডিজাইন অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের সিইও ইয়াকভ নিকোনভ বলেন, “তাজিকিস্তানে ইউরেনিয়াম লিগ্যাসি দূর করতে আমাদের চলমান প্রচেষ্টায় তবোশার সাইটে কাজ শুরু হওয়াটা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রকল্পে আধুনিক প্রকৌশলগত সমাধান ব্যবহার করা হচ্ছে এবং নিরাপত্তার শর্তগুলো কঠোরভাবে মেনে চলা হচ্ছে। এর বাস্তবায়নের মাধ্যমে পরিবেশগত পরিস্থিতির উন্নতি ঘটবে এবং আঞ্চলিক উন্নয়নের সুযোগ তৈরির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত হবে।”