আজকের ডেস্কঃ এসএসসি পাস সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুযোগ নিয়ে এলো প্রাণিসম্পদ অধিদপ্তর। রাজস্ব খাতভুক্ত দুই ক্যাটাগরির পদে সর্বমোট ৫৩৮ জন জনবল নিয়োগের লক্ষ্যে সম্প্রতি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনের মাধ্যমে আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে নির্ধারিত আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্য পদগুলোতে সাধারণ ও অগ্রাধিকার কোটার নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। পদের বিস্তারিত নিচে তুলে ধরা হলো:
১. সিমেন ক্যারিয়ার পদসংখ্যা: ৩২টি বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১৯) ন্যূনতম যোগ্যতা: স্বীকৃত কোনো বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২. অফিস সহায়ক পদসংখ্যা: ৫০৬টি বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০) ন্যূনতম যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন শুরুর তারিখ ১৫ সেপ্টেম্বর, সকাল ১০:০০ টা আবেদনের শেষ তারিখ ৬ অক্টোবর, রাত ১২:০০ টা প্রার্থীর বয়সসীমা ১ সেপ্টেম্বর তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর আবেদন ফি ফি বাবদ সর্বমোট ৫৬ টাকা (টেলিটক প্রিপেইড সংযোগের মাধ্যমে অফেরতযোগ্য) চাকরির ধরন পূর্ণকালীন (স্থায়ী রাজস্ব খাত)
প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট অথবা প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিশিয়াল পোর্টালে প্রবেশ করে ফরম পূরণ করতে হবে। ছবি ও স্বাক্ষর আপলোডের ক্ষেত্রে ৩০০×৩০০ পিক্সেলের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করা বাধ্যতামূলক।
অনলাইনে সঠিকভাবে ফরম সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর প্রেরিত বা অসম্পূর্ণ কোনো আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

