শাহজালাল বিমান বন্দরের কাতার থেকে আসা সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতা

0
শাহজালাল বিমান বন্দরের কাতার থেকে আসা সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতা

মানিকগঞ্জ প্রতিনিধি: শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশনে কাতার থেকে আসা মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ (৭ নভেম্বর) ভোররাতে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারের বিষয়টি সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডি গ্রামের আব্দুসসামাদের ছেলে।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, সরকার পতনের পর তিনি দেশের বাইরে আত্মগোপনে ছিলেন। শুক্রবার সকালে দেশে ফিরেএলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করে আটক করেন। আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে বর্তমানে তিনি সিংগাইর থানায় রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।