মানিকগঞ্জে শাখা নদী থেক বিশাল আকৃতির কুমির আটক, শেষ ঠিকানা গাজীপুর সাফারি পার্কে

0
মানিকগঞ্জে শাখা নদী থেক বিশাল আকৃতির কুমির আটক, শেষ ঠিকানা গাজীপুর সাফারি পার্কে

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে পদ্মার শাখা নদীতে ফাঁদ পেতে বিশাল আকৃতির কুমির আটক করেছে স্থানীয়রা। পরে আটক করা কুমিরটির ঠাইহলো গাজীপুর সাফারি পার্কে। বিকেলে বন অধিদপ্তরের ক্রাইম ও অপরাধ দমন ইউনিটের কাছেহ স্তান্তর করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে কুমিরটি হস্তান্তর করা হয় বলে জানান হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো: শরিফুল ইসলাম। গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় কুমিরটি আটক করে এলাকাবাসী।

বন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সম্প্রতি হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রাম ও সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বাসিন্দারা নদীতে কুমিরটি দেখা যায়। পরে স্থানীয় কয়েকজন যুবক নদীতে ফাঁদ পেতে কুমিরটি আটক করেন।

স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে পদ্মার শাখা নদীর হরিরামপুর উপজেলার বোয়ালী, আইল কুণ্ডি, খামারহাটি ও হারুকান্দি ইউনিয়নের তন্ত্র খোলা এলাকায় কুমিরটি একাধিক বার দেখা যায়। এতে নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেন দীতে গোসল ও অন্যান্য কাজ করা বন্ধকরে দেন।