ঝিনাইদহে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, দোকানদারকে জরিমানা

0
ঝিনাইদহে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, দোকানদারকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ঝিনাইদহের সহযোগিতায় সোমবার (৫ জানুয়ারি) ঝিনাইদহ সদর উপজেলার নতুন হাটখোলা বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম সাগর এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬ক(খ) ধারা অনুযায়ী এক দোকানদারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে দোকান থেকে আনুমানিক ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। মোবাইল কোর্টে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম সাগর এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান। অভিযানে জেলা পুলিশ ও জেলা আনসার ব্যাটেলিয়ানের দুটি দল সহায়তা করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে