কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা ৬নং ওয়ার্ডের যুবদল সভাপতি মো বেল্লাল হাওলাদারকে(৪৫) ইয়াবা পরিবহন এর অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ইয়াবা সেবনের অপরাধে অপর ব্যক্তি বেল্লাল হাওলাদারকে(৪১) ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১ শত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ইয়াসিন সাদেক।এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী এর চৌকস টিম সহযোগিতা করেছেন
অপরদিকে কার্বাইড দিয়ে কলা পাকানোর দায়ে বাবুল গাজী (৫২) নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। শুক্রবার রাতে এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারি কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক জনান, কার্বাইড হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল। যা মানবদেহে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমনকি ক্যান্সার মতো রোগ হতে পারে। তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপদ উপায়ে ফল সংরক্ষণ ও পাকানোর আহ্বান জানান তিনি।

