সিংগাইরে রাতের আধারে অবৈধভাবে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালতে ১ ব্যাক্তির কারাদণ্ড

0
সিংগাইরে রাতের আধারে অবৈধভাবে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালতে ১ ব্যাক্তির কারাদণ্ড

সিংগাইর প্রতিনিধিঃ  মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আধারে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন।

বুধবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে রাত ৩ টা পর্যন্ত উপজেলার চারিগ্রাম ও চান্দহর ইউনিয়নে অভিযান পরিচালনা করে ১ জনকে ১মাসের কারাদণ্ড, একটি খননযন্ত্র(এস্কেভেটর) অকার্যকর ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক্টর আটক করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে খননযন্ত্র ব্যবহার করে মাটি কেটে ইটভাটা ও বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল একটি অসাধু চক্র ও প্রভাবশালীরা। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছিল।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে চারিগ্রাম ও চান্দহর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে ১মাসের কারাদন্ড একটি এক্সকাভেটর অকার্যকর ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি ট্রাক্টর আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, বিধিনিষেধ উপেক্ষা করে দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি আরও জানান, অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে প্রশাসনের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।