ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়া এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এর উপকরণ পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তি কে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ১৪ জুলাই-২০২৬ সকাল ১১টার দিকে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে নৌবাড়ীয়া নতুনপাড়া এলাকার মৃত অনিলের ছেলে মিলন (৩৬) কে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আইন অনুযায়ী পাঁচ(৫) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে তিন বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এর উপকরণ জব্দ করা হয় এবং জব্দকৃত উপকরণ জনসম্মুখে তা ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লাখ পঞ্চাশ (১,৫০,০০০)= হাজার টাকা।
এই অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আজম ও ভাঙ্গুড়া থানার এস আই (নিরস্ত্র) মোঃ এরশাদ হোসেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ জাল ব্যবহার ও এর উপকরণ পরিবহন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

