সুনামগঞ্জের জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত পাঁচ পলাতক আসামি গ্রেফতার

0
সুনামগঞ্জের জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত পাঁচ পলাতক আসামি গ্রেফতার

ওয়াহিদুর রহমান: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা-পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত পাঁচ পলাতক আসামিকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে।

থানা-পুলিশ মারফতে জানাযায়,১৫ (সেপ্টেম্বর) মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ শফিকুল ইসলামের দিক-নির্দেশনায় এসআই মোঃ মতিউর রহমান ও এসআই সাব্বির আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কলকলিয়া ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করেন।এই অভিযানে বালিকান্দি গ্রামের পরোয়ানাভুক্ত পলাতক আসামি মৃত,হারিছ মিয়ার ছেলে কালাম মিয়া (৫২),আবুল হাসনাত (৫৪),হিরন মিয়া (৪০) ও সাদিক মিয়া(৩৮)এবং একই গ্রামের মৃত,ধলাই মিয়ার ছেলে এখলাছ মিয়া (৪২)কে গ্রেফতার করতে সক্ষম হয় জগন্নাথপুর থানা-পুলিশ।

গ্রেফতারকৃত পাঁচজন আদালতের গ্রেফতারি পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।