কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালত তিনটি খাদ্য প্রতিষ্ঠানকে নগদ ৪০হাজার টাকা জরিমানা আদায় করেন। ২৬ শে নভেম্বর বৃহস্পতিবার বিকেলে কটিয়াদী সহকারী কমিশনার (ভূমি) শাকিব শাহরিয়ার এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত, খাদ্য দ্রব্য তৈরিতে বিভিন্ন অনিয়ম ও ব্যবসা পরিচালনার সঠিক কাগজপত্র না থাকায় এই জরিমানা করা হয়।
যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে ১।মাহি ফুড প্রোডাক্টস ২৫ হাজার টাকা,২।মিঠাই ঘর – ৮ হাজার টাকা,৩।মহাদেব মিষ্টান্ন ভান্ডার – ৭হাজার টাকা সহ সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা পূর্বক আদায় করা হয়।
উল্লেখিত প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছিল। তাছাড়া তারা খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ব্যবহার খালি হাতে অর্থাৎ হাতে গ্লাভস ছাড়া স্বাস্থ্যবিধি লংঘন করে খাদ্য উৎপাদন এবং ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় সরকারি কাগজপত্র না থাকা সহ বিভিন্ন অনিয়ম এই ভ্রাম্যমান আদালত প্রত্যক্ষ করেন । এ সমস্ত অপরাধে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয় এবং যত দ্রুত সম্ভব এ সমস্ত ত্রুটিপূর্ণ কাজগুলো সংশোধন করে বিধি সম্মত ও সঠিকভাবে খাদ্য উৎপাদন করার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ভ্রাম্যমাণ আদালত এ সমস্ত দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত অভিযান পরিচালনায়, সহকারি কমিশনার (ভুমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার কে সার্বক্ষণিক সহযোগিতা করেন, কটিয়াদী উপজেলা সেনেটারী ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
সবশেষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের অভিযান জনস্বার্থে চলমান থাকবে।

