একি প্রেম নাকি মরিচিকা : রুদ্র অয়ন

0
একি প্রেম নাকি মরিচিকা : রুদ্র অয়ন

একি প্রেম নাকি মরিচিকা
রুদ্র অয়ন

তুমি তো ভালোবাসোনা
কেবল ভালোবাসার কথা বলো!
মিথ্যে বলোনা তুমি
কিন্ত সত্য গোপন করো!

দৃশ্যমান হয়েও তুমি থাকো
অদৃশ্যমানের মতো!
ছুঁয়ে যাও অথচ
স্পর্শ দাওনা!

তোমার মাঝে
খুঁজি শান্তি,
অথচ কেবলই মিলে
হৃদয়ে দহন, রক্তক্ষরণ!

নিজ স্বার্থটাই
তুমি বোঝো শুধু,
বোঝোনা হৃদয় কতটা
আকুতি নিয়ে খুন হয় রোজ।

ধরা দিয়েও
তুমি থাকো অধরা,
আপন হয়েও
থাকো তুমি পরের মতো।

এ কেমন ভালোবাসা তোমার।
একি প্রেম নাকি মরিচিকা!