ভোটের মাঠে ৪৯.৯৭% জনসমর্থন বিএনপির; দ্বিতীয় অবস্থানে দাঁড়িপাল্লা ৩১.৭৬% ইতিহাস গড়ল দাঁড়িপাল্লা

0
ভোটের মাঠে ৪৯.৯৭% জনসমর্থন বিএনপির; দ্বিতীয় অবস্থানে দাঁড়িপাল্লা ৩১.৭৬% ইতিহাস গড়ল দাঁড়িপাল্লা

বাংলাদেশ প্রতিবেদকঃ সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে ধানের শীষ প্রতীকের ব্যাপক জনপ্রিয়তার প্রতিফলন ঘটেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। অন্যদিকে, আসন সংখ্যা ও প্রাপ্ত ভোটের হারে নিজেদের আগের সব রেকর্ড ভেঙে দিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে প্রধান দুই শক্তির ভোটের চিত্র নিম্নরূপ:

বিএনপি এবারের নির্বাচনে ২৯১টি আসনে প্রার্থী দিয়ে ২০৯টিতে জয়লাভ করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সংগৃহীত ভোটের হিসাবে দেখা যায়, দেশের প্রতি দুই ভোটারের মধ্যে একজনই ধানের শীষ প্রতীকে আস্থা রেখেছেন। দলটির প্রাপ্ত মোট ভোট প্রায় পৌনে চার কোটি।

এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফলাফল। ৬৮টি আসনে জয় পেয়ে দলটি সংসদীয় রাজনীতিতে নিজেদের সর্বকালের সেরা পারফরম্যান্স দেখিয়েছে। সোয়া দুই কোটির বেশি ভোট পেয়ে তারা বিরোধী শক্তির প্রধান স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন করে দলটি ৬টি আসনে জয় পেয়েছে এবং ৩.০৫% ভোট সংগ্রহ করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ: চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি ২৫৭টি আসনে প্রার্থী দিয়ে ২.৭০% ভোট পেয়েছে এবং ১টি আসনে জয় নিশ্চিত করেছে।

জাতীয় পার্টি ও অন্যান্য: হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি মাত্র ০.৮৯% ভোট পেয়ে বড় ধরনের ভরাডুবির মুখে পড়েছে। এছাড়া সিপিবি, গণসংহতি আন্দোলন, বাসদ, খেলাফত মজলিস ও নাগরিক ঐক্যের মতো দলগুলোর প্রাপ্ত ভোট ১ শতাংশের নিচে।