
বাংলাদেশ প্রতিবেদকঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো বড় ধরনের রদবদল ও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। পুনর্গঠিত মন্ত্রিসভায় নতুন চারজন পূর্ণ মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। এর পাশাপাশি একজন মন্ত্রীর দপ্তর পরিবর্তন এবং অন্য একজনকে প্রধানমন্ত্রীর পদে পদে মর্যাদা বজায় রেখে বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত মধ্যরাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী এ সংক্রান্ত বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়, যা অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরবর্তীতে তিনি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।
ড. আবদুল মঈন খান সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে আসীন হওয়ায় খালি হওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ এই সদস্য।
আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান।
রশিদুজ্জামান মিল্লাত একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে প্রমোশন পেয়ে তিনি এখন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
সাচিং প্রু জেরী বান্দরবানের সংসদ সদস্য ও বিএনপির এই নির্বাহী কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পদ থেকে প্রতিমন্ত্রী হয়ে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।
মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ আসনের এই সংসদ সদস্যকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদায়ী মন্ত্রী জহির উদ্দিন স্বপন-কে মন্ত্রীর সমমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উপদেষ্টা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগে থেকে থাকা প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের পাশাপাশি নতুন প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। ফলে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব সামলাবেন। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে।
