শেখ হাসিনাকে ধরে আনা হবে, অপেক্ষা করছে মৃত্যুদণ্ড: জাহেদ উর রহমান

0
শেখ হাসিনাকে ধরে আনা হবে, অপেক্ষা করছে মৃত্যুদণ্ড: জাহেদ উর রহমান

বাংলাদেশ প্রতিবেদকঃ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনার নিজের স্বেচ্ছায় ফেরার কোনো প্রয়োজন নেই; সরকার তাকে আইনানুযায়ী দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে বদ্ধপরিকর।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাকে নিজ থেকে আসতে হবে না; তাকে আইনগত প্রক্রিয়ায় ফিরিয়ে আনবে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত এই আসামির জন্য দেশে মৃত্যুদণ্ডের সাজা অপেক্ষা করছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বরাতে উপদেষ্টা জানান, পলাতক থাকায় শেখ হাসিনার এখন আর রায়ের বিরুদ্ধে আপিল বা পুনর্বিবেচনার (রিভিউ) কোনো আইনি সুযোগ নেই।

প্রধানমন্ত্রীর ভারত সফরের শর্ত হিসেবে বিষয়টি আসার পর সরকার একে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। শেখ হাসিনাকে ফেরত আনার তাগিদ কেবল ভারতের ওপর চাপ সৃষ্টির কৌশল নয়, এটি সরকারের বাস্তব নীতি।

উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, “ব্যাপারটা টেকনিক্যালি এখন এরকম—তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। তাকে আমরা ধরে আনতে চাই।”