রংপুর ডায়াবেটিক সমিতি নির্বাচন

0
রংপুর ডায়াবেটিক সমিতি নির্বাচন

জয়নাল আবেদীন: রংপুর ডায়াবেটিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৫- ২০২৮ গত ছয় ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় একুশ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিচালনা পরিষদে ২০২৫- ২০২৮ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর ডা: আব্দুর রউফ সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোস্তফা আহমেদ।

নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমানের সাক্ষরিত বিঞ্জপ্তিতে জানানো হয়েছে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি আজিজুল ইসলাম মিন্টু সাংবাদিক জয়নাল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ি এনামুল হক সোহেল এবং বিশিষ্ট শিক্ষানুরাগী আশরাফুল আলম আল আমিন।

যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: জাহাঙ্গির এবং আলতাফ হোসেন চৌধুরী। কার্য নির্বাহী সদস্য পদে নির্বাচিত সদস্যবৃন্দ হলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ গাইনী বিশেষঞ্জ অধ্যাপক ডা: আজিজুল ইসলাম, বিশিষ্ট চক্ষু রোগ বিশেষঞ্জ ডা: হেদায়েতুল ইসলাম, কমিউনিটি মেডিকেল কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা: সামসুজ্জামান বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা: খাইরুল ইসলাম দিপু, ডা: সমর্পিতা ঘোষ তানিয়া, শিল্পপতি সাহিদা পারভীন তৃসা, ড, নাসিমা আক্তার বিশিষ্ট ব্যবসায়ি মঞ্জুর আহমেদ আজাদ , মোজাম্মেল হক ডাম্বেল , আবুল কালাম আজাদ মিঠু এবং সামসাদ বেগম গিণি। নিবার্চন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট ব্যাংকার রাশেদুল হাসান এবং মো: আইয়ুব আলী।