মুজিববর্ষ উপলক্ষে যেন কেউ চাঁদাবাজির দোকান না খোলে: কাদের

0
মুজিববর্ষ উপলক্ষে যেন কেউ চাঁদাবাজির দোকান না খোলে: কাদের

সদরুল আইন: মুজিববর্ষের কোনো অনুষ্ঠান নিয়ে কেউ যেন চাঁদাবাজির দোকান না খোলে সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, চাঁদাবাজি করে এই অনুষ্ঠান যেন কেউ না করে।

আপনাদের আবারও অনুরোধ করবো আপনারা যেকোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে কাজ করবেন।

মুজিববর্ষের ভাব-গাম্ভীর্য বজায় রেখে চলবেন। কোনো প্রকার হয়রানির শিকার যেন কেউ না হয়, কোনো মানুষ কষ্ট না পায় সে দিকে লক্ষ্য রাখবেন।