হেফাজতের সহকারী মহাসচিব জাফর আহমদ গ্রেফতার

0

বাংলাদেশ প্রতিবেদক: হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদকে সহিংসতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০১ মে) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন সময় সংবাদকে নিশ্চিত করে জানান, জাফর আহমদকে গ্রেফতার করা হয়েছে। ২৬ মার্চ সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়। সেই নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।