রংপুর সদর- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সামুর পক্ষে ধানের শীষের বিশাল নির্বাচনী মিছিল

0
রংপুর সদর- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সামুর পক্ষে ধানের শীষের বিশাল নির্বাচনী মিছিল

জয়নাল আবেদীন: রংপুর সদর- ৩ আসনের বিএনপির কেন্দ্রীয় কমিটির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর পক্ষে ধানের শীষের বিশাল নির্বাচনী প্রচার মিছিল হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে মিছিলটি বের হয়ে নগরীর সুরভী উদ্যান, পুলিশ লাইন মোড়, টাউন হল মোড়, সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর,জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব চত্বর, গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বর ঘুরে গ্রান্ড হোটেল মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।এসময় নেতাকর্মী, সমর্থক ও জনগণ শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখে রংপুর সিটি‘রপ্রধান সড়ক ।

তারা শ্লোগান দেন শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, ধানের শীষ, বেগম জিয়া, তারেক রহমান, রংপুর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু ভাই, দুর্দীনের সামু ভাই, সংসদে তোমায় চাই, যোগ্য প্রার্থীর মার্কা, ধানের শীষ মার্কা, যোগ্য দেখে পক্ষ নিন সামু ভাইকে ভোট দিন।দলমত নির্বিশেষে সবার প্রিয় সামু ভাই। সংসদে তোমায় চাই।

নগর-সদরবাসী একজোট সামু ভাইকে দিবে ভোট। ধানের শীষে ভোট মারো, বিএনপির মনোনীত প্রার্থীর মার্কা ধানের শীষ মার্কা, গরিব-দুঃখী সর্বস্তরের মানুষের বন্ধু সামু ভাই, সংসদে তোমায় চাই, রংপুরবাসী আর করবে না ভুল, এবার দিবে সামুর ভাইকে ভোট। এসময় রংপুর মহানগর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের কয়েক হাজার হাজার জনগণ ও বিএনপির তৃণমূলের নেতা-কর্মী, সমর্থকরা ধানের শীষের প্রচার মিছিলে অংশ নেয়। মিছিলটি রংপুর নগরী প্রদক্ষিনকালে রাস্তার দুই ধারে পথচারী, ব্যবসায়ী রিক্সা চালক, অটোচালক, শ্রমিকসহ রংপুরের সর্বস্তরের জনগণ হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এই মিছিলের মাধ্যমে রংপুর মহানগর, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ, দল মনোনীত প্রার্থীর পক্ষে রয়েছে বলে অনেকেই মনে করছেন। রংপুর সদর -৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামুর নির্বাচনী প্রচার মিছিলকে ঘিরে রংপুরের ভোটের রাজনীতিতে নতুন মোড় দিবে বলে অনেকেই প্রত্যাশা করেন।