পাখা, দাড়িপাল্লা জীবনে জিততে পারে নাই ভবিষ্যতেও জিততে পারবেনাঃ এবিএম মোশাররফ হোসেন

0
পাখা, দাড়িপাল্লা জীবনে জিততে পারে নাই ভবিষ্যতেও জিততে পারবেনাঃ এবিএম মোশাররফ হোসেন

এ এম মিজানুর রহমান বুলেট : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, পাখা, দাড়িপাল্লা দিয়ে এই অঞ্চলে কিছু হবেনা। জীবনে জিততে পারেনাই আগামীতেও জিততে পারবেনা।

শুক্রবার দুপুর বারোটায় উপজেলার মধ্য পাটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেক পরিবারের বয়োজেষ্ঠ্য ব্যক্তিকে ফেমিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে। বেকার যুবককের বেকার ভাতার আওতায় নিয়ে আসা হবে। এছাড়া নারীদের উন্নয়নে বিগত দিনে বেগম জিয়া ব্যাপক ভূমিকা রেখেছে, ক্ষমতায় গেলে ভবিষ্যতেও নারীদের উন্নয়নের কাজ করবে বিএনপি।

চম্পাপুর ইউনিয়ন বিএনপি’র মহিলা দলের সভাপতি রাশিদা বেগমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারন সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু ও উপজেলা মহিলা দলের সভানেত্রী এবং সম্পাদক সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা। সভায় মহিলা দলের এবং বিএনপি ও অংগ সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশগ্রহন করেন।