শাহজাদপুরে টিসিবি’র পন্য বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

0

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের ৩০ হাজার ৮৪০ জন কার্ডধারী উপকারভোগীদের মাঝে টিসিবির নির্ধারিত পন্য বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ২০ মার্চ রবিবার সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর বাজারে টিসিবির পন্য বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা। এসময় অন্যেদের মধ্যে

উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম, সহকারি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাছির উদ্দীন, গাড়াদহ ইউ /পি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহি অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, সরকার পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তূকি মুূল্যে সারাদেশে ১ কোটি পরিবারের মাঝে টিসিবির নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রির উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে শাহজাদপুর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ৩০ হাজার ৮৪০ জন কার্ডধারী উপকারভোগীদের মাঝে পর্যায়ক্রমে টিসিবির নির্ধারিত পন্য ১০ জন ডিলারের মাধ্যমে বিক্রি করা হবে। ওই কার্যক্রমের অংশ হিসেবে আজ গাড়াদহ ইউনিয়নের ১৫৯৪ জন কার্ডধারীর মধ্যে ৭’শ জন কার্ডধারীকে ভর্তুকি মূল্যে জনপ্রতি ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি চিনি ও দুই কেজি মসুরের ডাল বিক্রি করা হয় । তিনি আরও জানান, পর্যায়ক্রমে উপজেলার সকল কার্ডধারীর মাঝেই ভর্তুকি মূল্যে টিসিবির নির্ধারিত পন্য বিক্রি করা হবে