ধর্মপাশায় সেচ দিয়ে বিল শুকিয়ে মাছ ধরার প্রচেষ্টা, যুবককে কারাদণ্ড

0

আহম্মদ কবির: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মৎস্য আইন লঙ্ঘন করে,সেলো মেশিন দিয়ে সেচ দিয়ে,বিল শুকিয়ে মাছ ধরার প্রচেষ্টার অপরাধে মোঃ রফিক মিয়া(২৬)নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত যুবক রকিক মিয়া(২৬)উপজেলার স্বরসতীপুর গ্রামের মোঃ ইউনুস খাঁ’র ছেলে।

আজ (২০মার্চ) ধর্মপাশা উপজেলার বানারশিপুর বিলে সেচ দিয়ে বিল শুকিয়ে মাছ ধরার প্রচেষ্টার অপরাধে মোঃ রফিক মিয়া কে আটক করে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে,তাকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোঃ মুনতাসির হাসান।

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান বলেন উপজেলার বানারশিপুর বিলে সেলো মেশিন দিয়ে সেচ দিয়ে বিল শুকিয়ে মাছ ধরার প্রচেষ্টার অপরাধের, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ রফিক মিয়া নামের এক যুবককে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।