পেটে বল লাগায় মাঠের বাইরে মিরাজ

0

বাংলাদেশ প্রতিবেদক: স্লিপে ফিল্ডিং করার সময় পেটে বল লাগায় আহত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাকে দ্রুত মাঠের বাইরে নিয়ে সেবা দেয়া হচ্ছে। ঘটনাটি ঘটে প্রথম ওভারে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভার করতে আসেন বাংলাদেশের ইবাদত হোসেন। দ্বিতীয় বলে প্রোটিয়া ওপেনার সারেল আরউই ক্যাচ দেন স্লিপে। মিরাজের দিকে বল গেলেও অন্যমনষ্ক ছিলেন তিনি। নাকি আগে থেকেই অসুস্থ ছিলেন, তা বুঝা যায়নি। বল গিয়ে লাগে মিরাজের পেটে। সাথে সাথে লুটিয়ে পড়েন মিরাজ। একটু পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় মিরাজকে।

দ্বিতীয় টেস্টে হারের মুখে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ৪৫৩ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট ২১৭ রানে। বাংলাদেশকে ফলোঅন না করিয়ে আবার ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সঙগ্রহ দুই ওভারে বিনা উইকেটে ৯ রান। ২৪৫ রানের লিড দলটির।