বাংলাদেশ সরকারী কর্মচারী দাবী বাস্তবায়ন ঐক্য ফোরামের প্রতিনিধি সভা স্থগিত

0

বাংলাদেশ প্রতিবেদক: সরকারি কর্মচারী‌দের ন্যায্য দা‌বি আদায় না হ‌লে আগামী ৩‌ জুন কেন্দ্রীয় শহিদ মিনা‌রে মহাসমা‌বে‌শ করার হুঁশিয়ারি দি‌য়ে‌ছিল বাংলা‌দেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন ঐক্য ফোরাম। তবে শেষ মুহূর্তে এসে সমাবেশ স্থগিত করেছে সংগঠনটি।

সংগঠনটির সমাবেশ স্থগিত প্রসঙ্গে আজ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আয়োজিত জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর আশ্বাসে সারাদেশের কর্মচারীদের প্রত্যাশা পূরণে সোনালী দার উন্মোচিত হওয়ায় সমাবেশ স্থগিত করা হয়।

আরও জানানো হয়, আগামী ২৫শে জুন ২০২২ মাননীয় প্রধানমন্ত্রী পদ্মাসেতু উদ্বোধন করতে যাচ্ছেন। বর্তমান সরকারের সাফল্য পদ্মাসেতু উদ্বোধনের পূর্বমুহূর্তে উন্নয়ন বিরোধী অপশক্তির পরিকল্পনা রয়েছে বলে আভাস পাওয়া যায়। এ অবস্থায় প্রজাতন্ত্রের কর্মচারীদের সভা-সমাবেশে অপশক্তি কর্তৃক নাশকতার বিষয় উড়িয়ে দেয়া যায়না।
তাই বাংলাদেশ সরকারী কর্মচারী বাস্তবায়ন ঐক্য ফোরাম কর্তৃক ৩ জুনের প্রতিনিধি সভা স্থগিত করা হয়েছে।