এনায়েতপুরে জলাশয় থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

0
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মন্ডলপাড়ায় জলাশয় থেকে উদ্ধার অজ্ঞাত বৃদ্ধের লাশ।

মারুফা মির্জা: সিরাজগঞ্জের এনায়েতপুর মন্ডলপাড়ায় জলাশয় থেকে অজ্ঞাত বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে এলাকায় ভিক্ষা বৃত্তি করতো। তার কাছে ২৬ হাজার ৫ টাকা ছিল।

এনায়েতপুর থানার ওমি আনিছুর রহমান জানান, শনিবার বেলা ১২টার দিকে অজ্ঞাত বৃদ্ধের লাশ মন্ডলপাড়ায় জলাশয়ের উত্তরপাশে ভেসে থাকা দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে। তখন তার কাছ থেকে টাকা গুলোও উদ্ধার করা হয়।

ওসি আনিছুর রহমান আরো জানান, এলাকার লোকজন বলেছে ঐ বৃদ্ধ এলাকা ভিক্ষা করতো। থাকতো ফুটপাতে। শুক্রবার রাতে কোন কারনে জলাশয়ের পাড়ে গেলে হঠাৎ করে পড়ে গিয়ে মারা যেতে পারেন বলে ধারনা করা হচ্ছে।