বাগেরহাটে দ্রুতগামী ট্রাক ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের

0

শেখ সাইফুল ইসলাম: বাগেরহাট সংবাদদাতা:বাগেরহাটে দ্রুতগামী ট্রাক কেড়ে নিল ভ্যান চালকের প্রাণবাগেরহাটের মোল্লাহাটে ট্রাক চাপায় ওমর আলী শেখ (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার কাহালপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর আলী শেখের বাড়ি মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের ঘাটবিলা গ্রামে। মোল্লাহাট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নাজমুল আহসান এই তথ্য নিশ্চিত করেছেন।

কাটাখালী হাইওয়ে থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) সগির হোসেন জানান, রাতে ঝড়বৃষ্টির সময় ওমর আলী ভ্যানগাড়ি চালিয়ে জয়ডিহি থেকে বাড়ি ফিরছিলেন। এসময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে আসে।