জয়নাল আবেদীন: আসন্ন রমজান মাসকে সামনে রেখে বিভাগীয় নগরী রংপুরে যানজট নিরসনে ও ফুটপাত সাধারন মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রেখে হকারদের ব্যবসা পরিচালনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরীর রাজা রামমোহন মার্কেটের হল রুমে অনুষ্ঠিত সভায় জেলা হকার সমিতির সভাপতি হুমায়ন কবির মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,মেট্রো ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার ফরহাদ হোসেন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, মেট্রো ট্রাফিক পুলিশের টিআই দেলোয়ার হোসেন,জেলা হকার সমিতির সাধারন স¤পাদক শাহীন হোসেন,সাংগঠনিক আনিছুর রহমান আনিছ অন্যান্যরা।

