পূর্ণাঙ্গ কমিটির সদস্য নিয়ে যা বললেন কেন্দ্রীয় ছাত্রলীগ

0

তাসদিকুল হাসান,জবি: বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি কবে নাগাদ দেয়া হবে এবং কয় সদস্য বিশিষ্ট হবে তা নিয়ে ইতোমধ্যে জবি ছাত্রলীগের কর্মীদের মাঝে প্রাণ চঞ্চলতার সৃষ্টি হয়েছে।

এই ধোঁয়াশা কাটাতে কমিটি সংক্রান্ত প্রশ্নের জবাবে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান জানান, বাংলাদেশ ছাত্রলীগের যে সকল শাখা কমিটি এখনো পূর্নাঙ্গ হয়নি সে সকল কমিটিকে পূর্নাঙ্গ করার জন্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশনা দেয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মত দীর্ঘদিন যেসব কমিটি পূর্ণাঙ্গ হয়নি সেখানে স্বভাবতই ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া প্রায় কষ্টসাধ্য হয়ে যায়। সামনে নির্বাচন এবং কর্মীরা যেন পরিচয় পান সেবিষয়ে কমিটির সদস্য সংখ্যা বাড়ানো সম্ভব কিনা প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের ধারা মেনেই কমিটি পূর্নাঙ্গ হবে। তবে ক্ষেত্র বিশেষে কিছু ধারা শিথিলযোগ্য হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটির সদস্য সংদস্য সংখ্যা ১৫১ এর অধিক হবে কিনা জানতে চাইলে বলেন, প্রয়োজন সাপেক্ষে ১৫১ এর দশ বা বিশজন বেশি হতে পারে তবে ঢালাওভাবে তা হবে না।

গত ৫ এপ্রিল রোজ বুধবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ এর যে সকল সাংগঠনিক ইউনিট (বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, মেডিকেল কলেজ ও কেন্দ্রের আওতাধীন কলেজ শাখা) এর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়নি সে সকল সাংগঠনিক ইউনিটকে আগামী ৫ মে, ২০২৩ এর মধ্যে গঠনতান্ত্রিক নিয়ম ও বিধি অনুসরণ করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্নাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল। সেখানে আরো বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে কোন ইউনিট পূর্নাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হলে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, আমরা অনেক আগে থেকেই কমিটি পূর্ণাঙ্গ করার চেষ্টা করছি। যেহেতু কেন্দ্র থেকে বার্তা দিয়েছে আমারা তাদের সাথে বসে খুব দ্রুতই সিদ্ধান্ত নিব।