যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাতক্ষীরার কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

0

মাহমুদুল হাসান: সাতক্ষীরার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মিজানুর রহমান (৪০) ওরফে খোড়া মিজানকে নড়াইল থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর একটি দল। বৃহস্পতিবার (৪ মে) বেলা ১২টায় র‍্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর গালিব এ তথ্য জানান।

এর আগে বুধবার (৩ মে) বিকালে নড়াইল জেলার কালিয়া থানার চাচুড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ মিজানুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের ইনসান আলী সরদারের ছেলে। সংবাদ সম্মেলনে মেজর গালিব জানান, ২০১৩ সালে বিপুল পরিমান ফেনসিডিলসহ খুলনার খালিশপুর থেকে পুলিশের হাতে গ্রেফতার হয় মোঃ মিজানুর রহমান (৪০) ওরফে খোড়া মিজান। এর কিছুদিন পর সে জামিনে মুক্ত হয়।

এরপর ২০২০ সালের ৩ সেপ্টেম্বর বিচার শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরপর থেকে সে পলাতক ছিলো।

সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।