শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0

মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ৪১ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার এসআই মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার (০৪ মে) রাতে শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নের অন্তর্গত গাজীপুর (আটঘর) এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল্লাহকে (৩৫) ভাড়াটিয়া বসত বাড়িতে তাকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

এসময় আটককৃত আব্দুল্লাহর হেফাজত থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত আব্দুল্লাহ শ্রীমঙ্গলের গাজীপুর (আটঘর) এলাকার মৃত নূরুল হকের ছেলে।

এ ঘটনার শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি মামলা রুজু হয়েছে। উক্ত আসামির বিরুদ্ধে আরো ০৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

অপর এক অভিযানে শ্রীমঙ্গল থানার এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় (০৫ মে) মধ্যরাতে শ্রীমঙ্গল থানাধীন ৪নং সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ফারুক হোসেনকে (৪০) বসতবাড়ি থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি মামলা রুজু করা হয়েছে।

আটককৃত মোঃ ফারুক হোসেন শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে।
ফারুক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ০৪টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।