তাহিরপুরে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

0
তাহিরপুরে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ৬জুলাই সন্ধ্যায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সুলেমানপুর বাজারের দক্ষিণে মহালিয়া হাওরে পানিতে ভাসমান কলমি ডোগার পাশে একজন অজ্ঞাতনামা নারীর লাশ স্থানীয়রা দেখতে পেয়ে তাহিরপুর থানা পুলিশকে খবর দিলে,পুলিশ ঘটনাস্থলে এসে এই অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে।

পুলিশ সুত্রে জানাযায় উদ্ধারকৃত অজ্ঞাতনামা নারীর পড়নে একটি প্রিন্টের শাড়ি ও সবুজ রঙের একটি পেটিকোট ছিল।

এ ব্যাপারে তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান একটি অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়েছে,লাশটির পরিচয় সনাক্ত করা সম্ভব হইতেছে না।যদি কেউ উদ্ধারকৃত অজ্ঞাতনামা নারীর লাশ শনাক্ত বা পরিচয় পান তাহলে তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ কে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি।