রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রীজের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৮ পরিচালক নির্বাচিত

0
রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রীজের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৮ পরিচালক নির্বাচিত

জয়নাল আবেদীন: রংপুর বিভাগে ব্যাসায়িদের শীর্ষ বানিজ্যিক সংগঠন রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রীজের দ্বি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় । এই নির্বাচনে জেনারেল ১২টি পদে ১৬জন এবং এসোসিয়েট ৬টি পদে ৮জন মোট ১৮টি পদে ২৪জন প্রতিদ্বিতা করেন।

জেনারেল ৬শ৬০ ভোট আর এসোসিয়েট ৪শ২৬ মোট ১হাজার ৮৬ জন ভোটার থাকলেও নগরির তিলোত্তমা হোটেলে সকাল ৯টা খেকে বিকেল ৪টা পর্যন্ত জেনারেল ৪শ৯৯ টি এবং এসোসিয়েট ভোটার ৩শ১৩জন ভোট প্রদান করেন।

বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ভোট গননা শেষে নিবার্চন পরিচালনা বোর্ড জেনারেল ১২টি পদে এবং এসোসিয়েট ৬টি পদে নির্বাচিত পরিচালদের নাম ঘোষনা করেন । তারা হলেন সম্মিলিত গণতান্ত্রিক ব্যবসায়ি ঐক্য পরিষদ প্যানেল মো: এমদাদ হোসেন,মো: সামসুর রহমান কোয়েল, এবং সম্মিলিত ব্যবসায়ি পরিষদের মো: দেলোয়ার হোসেন, সানোয়ার হোসেন, মো: মোজাম্মেল হক. মো: আকবর আলী, মো: আজিজুল ইসলাম মো: সাইফুল আলম, মো: তাইফুর রহমান, খোন্দকার মাহমুদ এলাহী খান বিপ্লব, আসিফ জোয়ারদার, আলতাফ হোসেন ।

এসোসিয়েট ৬পদে নির্বাচিতরা হলেন, সম্মিলিত ব্যবসায়ি পরিষদ সরওয়ার জাহান মানিক, মো: হারুণ অর রশিদ, আবু হেনা মো: রেজওয়ানুল করিম, মো: রেজাউল ইসলাম রেজা , মো: সাবিহুল হক. এবং হাসান মাহবুব আখতার । আর এই ১৮টি নির্বাচিত পরিচালক পদ থেকে পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এবং জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ।