উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

0

কায়সার হামিদ মানিক: উখিয়ার বালুখালি রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য কোটি টাকা বলে র‍্যাব জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরের উখিয়ার বালুখালি রোহিঙ্গা বাজার থেকে তাকে এসব ইয়াবা সহ আটক করেন।
ধৃত রোহিঙ্গা উখিয়ার বালুখালি রোহিঙ্গা শিবিরের বি এর বাসিন্দা শফিউর রহমানের ছেলে মোহাম্মদ আমান (২৮)। সে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছে র‍্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
কক্সবাজার র‍্যাব-১৫ ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন ইয়াবার চালান আসছে এমন খবরে অভিযানে যায় র‍্যাব। র‍্যাব উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আমান কে আটক করেন। এসময় তার শরীর তল্লাশি চালিয়ে বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন র্যাব কতৃক ইয়াবা সহ এক রোহিঙ্গা যুবককে সোর্পদ করেছে।রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।