রংপুর মহানগর যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

0
রংপুর মহানগর যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

জয়নাল আবেদীন: রংপুর মহানগর যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে বেতপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে মহানগর যুবলীগের আয়োজনে একটি শান্তি ও উন্নয়ন মিছিল নগরীর প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাহাজ কোম্পানি মোড়ে শেষ হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সহ সভাপতি হেলাল হোসেন, নাজমুর রহমান, যুগ্ম সম্পাদক হাফিজ, শহিদুজ্জামান, দপ্তর সম্পাদক আরবার হোসেন, প্রচার সম্পাদক সোহাগ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ । এ সময় মহানগরসহ ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।