সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাসুদ রানা রাব্বানী : নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার উদ্যোগে এবং প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনষ্টিটিউট (পিটিআই) রাজশাহীর সহযোগীতায় সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর), সকাল ১১টায় পিটিআই এর অডিটোরিয়াম রুমে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। পিটিআই এর সুপারিনটেনডেন্ট আজিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব লিটন এরশাদ, বিআরটিএ এর রাজশাহী সার্কেলের সহকারি পরিচালক জনাব ইঞ্জি: আব্দুল খালেক।

প্রশিক্ষণ কর্মশালা শুরুর আগে সকলের উপস্থিতিতে পিটিআই এর গ্রাউন্ডে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন একটি আম গাছের চারা রোপন করেন। প্রশিক্ষণ কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন নিসচা’র কার্যকরী সদস্য মো: রাকিবুল ইসলাম রকি পরে জাতীয় সঙ্গীত এবং মরহুমা জাহানারা কাঞ্চনসহ সড়ক দুর্ঘটনায় সকল নিহতদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরাবতা পালন করা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু।  বিশেষ অতিথিদের বক্তব্যের পর শুরু হয় প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণার্থী শিক্ষকদের উক্ত বিষয়ে প্রশিক্ষণ দেন নিসচা’র কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক জনাব এস এম আজাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন ও কার্যকরী সদস্য জামিলা আফসারী আলম (প্রীতি)।

অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক প্রকৌ: আরিফুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক সাবান আলী দিলীপ। এছাড়াও সাজদার আলী, ইউনুস আলী, উম্মে হামিদা শিখা, দেলোয়ারা সাইদা, ইঞ্জিনিয়ার ইমদাদুল হক প্রমুখ। দিনের দ্বিতীয়ার্ধে সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দর সাথে রাজশাহী জেলা শাখার সদস্যদের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।