অবরোধ ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

0
অবরোধ ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

পাবনা প্রতিনিধি: সারাদেশে বিএনপি ও জামাতের  ডাকা অবরোধ ও সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ  এ বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের  জুবলি ট্যাংক এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আ.লীগ কার্যালয়ে গিয়ে শেয় হয়। পরে অনুষ্ঠিত হয় উন্নয়ন ও শান্তি সমাবেশ।

শান্তি সমাবেশে বক্তব্যেদেন  জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আ: রহিম পাকন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি,  জেলা আ.লীগের সদস্য  রফিকুল ইসলাম রুমন, আনিসুর জামান দোলন, কৃষি বিষয়ক সম্পাদক রাকিব হাসান টিপু, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,  জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।