পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ‌র‌্যাংক ব্যাজ পরালেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার

0
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ‌র‌্যাংক ব্যাজ পরালেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার

জয়নাল আবেদীনঃ রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে  পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার রোববার অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দীক ও কাজী মুত্তাকী ইবনু মিনান এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ নূর আলম পাটওয়ারীকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

র‌্যাংক ব্যাজ পরিধানের পর তারা নগরীর বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উক্ত র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক এর সহধর্মিনী মোছাঃ সুরাইয়া ইসলাম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।