জহিরুল ইসলাম: যশোর-বেনাপোল মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আশরাফুল ইসলাম (৩৫) নামে এক দলিল লেখক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আনুমানিক রাত সাড়ে আটটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন পুরাতন বাজারে আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আশরাফুল ইসলাম শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর পুর্বপাড়া গ্রামের মৃত নজরুল ইসলাম মহুরীর ছেলে।
তিনি শার্শা সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক ছিলেন।
প্রত্যাক্ষদর্শি ও পরিবার সুত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার গদখালি থেকে রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আশরাফুল ইসলাম। পথিমধ্যে যশোর- বেনাপোল মহাসড়কের নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরীর সামনে পৌছালে অপরদিক থেকে আসা একটি ঘাতক ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন।
নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নিয়েছি। পরে হাসপাতালে গিয়ে জানতে পারি আশরাফুল ইসলাম মারা গেছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান

