নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

0
নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

বাংলাদেশ প্রতিবেদক: সরকার পতনের এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নতুন কর্মসূচি অনুযায়ী আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর লিফলেট বিতরণসহ গণসংযোগ এবং ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ।

একদফা দাবিতে তিনদিনের গণসংযোগ ও একদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বুধবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, অসহযোগ ও ভোট বর্জনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী ২১,২২, ২৩ ডিসেম্বর গণসংযোগের লিফলেট বিতরণ এবং ২৪ ডিসেম্বর সর্বাত্বক সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিএনপি সহ সমমনা দল ও জোটগুলো একই কর্মসূচি পালন করবে বলে জানান রিজভী।