পাবনা প্রতিনিধি : ভোটারদের ভোট কেন্দ্রে আনার দায়িত্ব মূলত: প্রার্থীদের, তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশটা তৈরি এবং বজায় রাখার দায়িত্বটা নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।
তিনি বলেছেন, ‘ভোটারদের আনার দায়িত্ব মূলত: প্রার্থীদের, তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশটা তৈরি এবং বজায় রাখার দায়িত্বটা আমাদের (ইসি)। পুলিশ-প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা হেল্পিংহ্যান্ডদের, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনসহ যারা আছেন তারা বলেছেন এই পরিবেশ বজায় আছে, থাকবে এবং আরও উন্নতি হবে। এই প্রতিশ্রুতি তারা করেছেন। যারা (পুলিশ-প্রশাসন) কথা দিয়েছেন আমরা তাদের প্রতি আস্থা রেখেছি, বিশ্বাস করেছি। আমরা বিশ্বাস করি একটা সুষ্ঠু, সুন্দর ভোট হবে।’
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রিজাইডিং অফিসার, প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
প্রার্থীদের আশ্বস্ত করার প্রতিফলন দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ‘এবিষয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। প্রতিফলন তারা (ভোটাররা) দেখতে পাবেন। আমাদের ১২শ’ নির্বাচন আমরা করে ফেলেছি। সেই সময়ে প্রতিকারের যে ব্যবস্থা আমরা নিয়েছি, তা অতিতে ফিরে গেলেই আপনারা (সাংবাদিক) দেখতে পাবেন। আমরা শুধু মুখের কথা বলি না- কাজও করি, কাজে বিশ্বাসী। কথা এবং কাজ আমাদের এক। এটা আমাদের কাজ, করে যাচ্ছি এবং করে যাবো।’
ভোটারদের ভোট দেয়ার প্রতি অনীহা নিয়ে এক প্রশ্নের জবাবে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভোটারদের আমি বলবো আপানারা ভোটে আসেন এবং ভোট দেন। কারণ ভোট আপনার নাগরিক অধিকার। আপনার অধিকার আপনি প্রয়োগে সথেষ্ট থাকেন। আন্তরিকতা নিয়ে আসেন। ভোটাধিকার ক্ষেত্র তৈরি হচ্ছে এটা বজায়

