ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

0
ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ঈশ্বরদী প্রতিনিধিঃ অসাম্প্রদায়িক ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

বুধবার (১০ জানুয়ারী) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় ও অংগ সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা আওয়ামীলীগের নেতা ও কর্মীরা অংশগ্রহন করেন। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। বীর মুক্তিযোদ্ধা শহিদুজ্জামান নাসিম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আকরাম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক সজিব মালিথা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় এসময় উপস্থিত ছিলেন।