আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরশহরে মাটিবাহী ট্রলীর চাকায় পিষ্ট হয়ে মাহফুজা আক্তার (৭) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। মাহফুজা আক্তার পৌরসভার সুন্দরগঞ্জ মহল্লার মোহাব্বত আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে রাস্তার ধারে মাহফুজা আক্তার খেলা করছিল। এসময় বে-পরোয়া গতিতে চলে আসা একটি মাটিবাহী ট্রলীর (কাঁকড়ার) চাকায় পিষ্ট হয়ে মাহফুজা আক্তার ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে থানার এসআই ফিরোজ মাহমুদ ঘটন্থলে এসে লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। তিনি বলেন, ঘাতক কাঁকড়া গাড়িটি আটক করা সম্ভব হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় নিহত শিশু মাহফুজা আক্তারের বাবা মহব্বত আলীর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে মামলা প্রক্রিয়াধীন।

