জয়নাল আবেদীনঃ রংপুরের মিঠাপুকুর উপজেলায় শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে হাজির পরাজিত জাপা প্রার্থী আনিছুর রহমান আনিছ ।
গতকাল দুপুরে রংপুর-৫ মিঠাপুকুর আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার এমপি পদপ্রার্থী ও মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আনিছুর রহমান আনিস পরাজিত হওয়ার পরও গতকাল ২টি ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের প্রথম দিনে উপজেলার ১ নং খোড়াগাছ ইউনিয়ন ও ৯ নং ময়েনপুর ইউনিয়নের দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র (কম্বল) বিতরণ কালে তিনি সাংবাদিকদের জানান, এই তীব্র শীতে উপজেলার দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাড়াতে আমার এই ক্ষুদ্র প্রয়াস, হয়তো সকল শীতার্ত মানুষকে আমার ব্যক্তিগতভাবে এই শীতবস্ত্র দেয়া সম্ভব হবে না, আমার সাদ্ধের মধ্যে যা পারি পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের দুস্থ ও শীতার্ত মানুষের এই শীতবস্ত্র প্রদান করা হবে। আমার পাশাপাশী উপজেলার শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য উপজেলার বিত্তবানদের প্রতি আহবান জানাচ্ছি।
শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টি এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

