সুন্দরগঞ্জে ২ ইটভাটা মালিকের জরিমানা

0
সুন্দরগঞ্জে ২ ইটভাটা মালিকের জরিমানা
গাইবান্ধা  প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ও ছাপড়হাটী ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত এফকেএম, এসবিআর ব্রিক্স নামে ২ ইটভাটা মালিকের ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
 বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ এসব ইটভাটা (ব্রিক্স) মালিকের জরিমানা করেন। সংশ্লিষ্ট বিধি উপেক্ষা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ -এর বিশেষ ক্ষমতাবলে ভাটার মালিক মহিদুল ইসলাম ও আবু হেনা মোহাম্মদ মফিজুল আযমকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট আইন অমান্য করে যেসব ইটভাটা পরিচালিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণে রাষ্ট্রীয় ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।