আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গা ইলের ভূঞাপুরে পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে ডেকে নিয়ে মেরে মাটিতে পুতে রাখার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। শুক্রবার ১৬ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরের সিরাজকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে শুক্রবার দুপুরে জাহানারার বাড়ি থেকে নিহত আব্দুল হকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় জাহানারাসহ তিনজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, জাহানানা বেগম (জয়নব) (৪০) তার স্বামী আব্দুল বারেক, একই গ্রামের সবুরের ছেলে ফারুক (২৮) নিহত ব্যক্তির নাম আব্দুল হক (৫৬)। তিনি সারপলিশা গ্রামের মুত হাফিজ ভূঞার ছেলে। তিনি পলিশা দাখিল মাদরাসায় শিক্ষকতা করতেন। নিহতের ছোট ভাই মোশারফ হোসেন ও ভাতিজা মানিক জানান, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পাওনা টাকা চাওয়ার জন্য (আব্দুল হক) জাহানারার বাড়ি যায়। রাতে বাড়ি না ফিরলে আমরা জাহানার বাড়িসহ আশ পাশের আত্নীয়দের স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুজি করে না পাওয়ায় শুক্রবার সকালে থানায় একটি ডায়রি করি। পরে পুলিশ এসে তাৎক্ষনিক জাহানারার বাড়ির উঠান থেকে আমার ভাইয়ের লাশ উদ্ধার করে।
তিনি আরো বলেন, জাহানারা (জয়নব) আমার ভাইয়ের কাছ থেকে কয়েক মাসে আগে এ লাখ টাকা ধার নেন,। ধারের টাকা ফেরত দেয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে তাকে মাটি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। ভূঞাপুর থানান অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ বলেন, শুক্রবার দুপরে ভূঞাপুরে সার পলিশা গ্রামের জাহানার বেগমের বাড়ির উঠান থেকে আব্দুল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

