ভূঞাপুরে গলায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

0
ভূঞাপুরে গলায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে  গলায় ওড়না পেঁচিয়ে  ফাঁসিতে ঝুলে এক কলেজ ছাত্রের আত্মহত্যার অভিযোগ ওঠেছে।  বৃহস্পিবার (১ আগস্ট)  সকাল সাড়ে ৭ টার দিকে  উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ি গ্রামের দুলাল মন্ডলের ছেলে মঞ্জুর কাদের (১৯)  নিজ ঘরের আড়ার ( ধন্না) সাথে ওড়না পেছিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

মঞ্জুর ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজর এইচ এসসি বিজ্ঞান বিভাগের  দ্বিতীয় বর্ষের ছাত্র।  তার বাবা ভ্যান  চালক ভোরে ভ্যান নিয়ে ঘাটাইলের ধলাপাড়া যান। সেখানেই তিনি মোবাইলে সংবাদ পেয়ে দ্রুত চলে এসে ছেলেকে মৃত দেখতে পান। প্রতিবেশিদের ধারণা প্রেম ঘটিত বিষয় থাকতে পারে। থানা অফিসার ইনচার্জ (তদন্ত)  আনোয়ার হোসেন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।