জয়নাল আবেদীন: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনা তদন্তে রোববার ৪ আগষ্ট রংপুর আসেছেন মহামাণ্য হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। তিনি সহ তাঁর টিম তদন্ত কাজে পাঁচ দিন রংপুরে অবস্থান করবেন।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে ৪ আগষ্ট রোববার বিকেলে কোটা সংস্কার আন্দোলনে সংঘটিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনাস্থল বেগম রোকেয়া বিশ্বিবদ্যালয়, তাজহাট থানা ,নবাবগঞ্জ ফাঁড়ি, পরিবার পরিকল্পনা জেলা এবং বিভাগীয় দফতর সমূহ পরিদর্শন করবেন এবং সংশ্লিটদের সাথে কথা বলবেন । ৫ আগস্ট থেকে ৭ আগস্ট রংপুর সার্কিট হাউজে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিশনের কার্যক্রম পরিচালিত হবে। তদন্তে সাচিবিক সহায়তা প্রদান করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহা. আমীনুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাবেত আলী ও উপসচিব তানভীর আহমেদ।তদন্ত কার্যক্রম শেষে ৮ আগস্ট বেলা ৩ টায় বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ঢাকার উদ্দেশে রংপুর ও সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।

